মস্তিষ্কের  টিপস
মস্তিষ্কের টিপস   ফাইল ছবি

মস্তিষ্কের নিউরন সম্পর্কে কিছু মজার তথ্য

 1. নিউরনের সংখ্যা: একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে! এদের প্রত্যেকটি একে অপরের সাথে হাজার হাজার সংযোগ গড়ে তোলে, যা বিশাল এক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে।

 2. নিউরনের দৈর্ঘ্য: শরীরের দীর্ঘতম নিউরনটি মেরুদণ্ড থেকে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত এবং এটি প্রায় ৩ ফুট (৯০ সেন্টিমিটার) লম্বা হতে পারে!

 3. নিউরন গতি: নিউরনে সংকেত প্রচণ্ড গতিতে ছড়ায় – কিছু সংকেত প্রতি সেকেন্ডে প্রায় ১২০ মিটার (প্রায় ৪৩০ ফুট) পর্যন্ত যেতে পারে, যা একটি দ্রুতগতির ট্রেনের থেকেও বেশি দ্রুত!

 4. নিউরন বিদ্যুৎ শক্তি: নিউরনের কার্যক্রম ছোট ছোট বিদ্যুৎ তরঙ্গের মতো কাজ করে। মস্তিষ্কে থাকা সমস্ত নিউরন মিলে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, তা একটি ছোট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট!

 5. শেখা এবং স্মৃতি: প্রতিবার যখন আমরা কিছু নতুন শিখি, তখন নিউরনগুলো নতুন সংযোগ তৈরি করে। এটা আমাদের স্মৃতির ভিত্তি এবং শেখার প্রক্রিয়ার মূল ভিত্তি হিসেবে কাজ করে।

 6. রাতের স্বপ্ন: যখন আমরা ঘুমাই, তখনও আমাদের নিউরনগুলো কাজ চালিয়ে যায় এবং বিভিন্ন ভাবনা বা স্মৃতি একত্রিত করে, যা আমাদের স্বপ্নের সৃষ্টি করে!

 7. নিউরনের বিভিন্ন ধরন: আমাদের শরীরে বিভিন্ন ধরনের নিউরন আছে, এবং তাদের আকার-আকৃতি প্রায় অসম্ভব বৈচিত্র্যময়। কিছু নিউরন খুবই ক্ষুদ্র, যা শুধুমাত্র মাইক্রোস্কোপে দেখা যায়, আবার কিছু বিশাল আকারের।

 8. নিউরনের পুনর্গঠন ক্ষমতা: একসময় ধারণা করা হতো, একবার মস্তিষ্কের নিউরন নষ্ট হয়ে গেলে তারা আর পুনরায় জন্মায় না। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলে যে কিছু নির্দিষ্ট এলাকায় নতুন নিউরন তৈরি হতে পারে, যা স্মৃতি ও শেখার ক্ষমতাকে সাহায্য করে।

 9. নিউরনের সংখ্যা এবং বুদ্ধিমত্তা: মস্তিষ্কে নিউরনের সংখ্যা মানুষের বুদ্ধিমত্তার সাথে সরাসরি সম্পর্কিত নয়। হাতির মস্তিষ্কে মানুষের চেয়ে বেশি নিউরন আছে, কিন্তু আমাদের নিউরনগুলোর সংযোগ জটিল এবং বিশেষায়িত বলে আমাদের চিন্তাশক্তি উন্নত।

এই মজার তথ্যগুলো নিউরনের জটিলতা ও কার্যক্ষমতা বোঝাতে সাহায্য করে এবং প্রমাণ করে যে মানবদেহের স্নায়ুতন্ত্র কতটা বিস্ময়কর!

 

তথ্য সংগ্রহ: রোকসানা আক্তার, Ruksana Akther, Learn  Biology,Science Club Cistarnae

 

 

জেনে নিন মস্তিষ্ক ভালো রাখতে কী কী মেনে চলবেন

আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে ব্রেন বা মস্তিষ্ক ৷ তাই ব্রেনের সুস্থতা বজায় রাখা খুবই দরকারি ৷ সুস্থতা আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে ৷ সাধারণ মানুষের মধ্যে মস্তিষ্ক বিষয়ক সুস্থতা নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 22 জুলাই পালিত হয় 'বিশ্ব ব্রেন দিবস' ৷ 2014 সাল থেকে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই বিশেষ দিনটি ৷ এই সমস্যা সম্পর্কে সচেতন করতেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ৷

2013 সালের সচেতনতার জন্য বিশ্বজুড়ে এই দিনটি পালনের গুরুত্ব তুলে ধরে ওয়ার্ল্ড কংগ্রেস অফ নিউরোলজি নামে একটি সংস্থা ৷ যেখানে মস্তিষ্কের রোগের কারণ ব্যাখ্যা করা হয়েছিল ৷ প্রতিদিন মস্তিষ্কের রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৷ ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি এবং আন্তর্জাতিক হেডেক (Headache) সোসাইটির পক্ষ থেকে স্নানুরোগ বা 'এপিলেপ্সি' সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এই বছরও পালিত হচ্ছে 'বিশ্ব ব্রেন দিবস' ৷ আধুনিক যুগে মস্তিষ্কের উপর চাপ বেড়ে গেলেও তা নিয়ন্ত্রণে রাখার খুবই প্রয়োজন ৷ তাই মানিসক স্বাস্থ্য ভালো রাখতে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা দরকার ৷

  • শরীরের রোগ প্রতিরোধে মস্তিষ্কের বিশেষ ভূমিকা: শরীর সুস্থ রাখতে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা অত্যন্ত জরুরি ৷ যা খাবার থেকে তৈরি হলেও মস্তিষ্কের ভূমিকাও থাকে ৷ শারীরিক অসুস্থতা মনকে প্রভাবিত করে ৷ তাই এই পরিস্থিতিতে মস্তিষ্ক পারে আমাদের সুস্থ রাখতে ৷ আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্যাভাস গড়ে তোলা জরুরি ৷
  • নিয়মিত যোগব্যায়াম, ধ্যান ও ব্যায়াম:ব্রেনকে সুস্থ রাখতে মানসিক চাপ মুক্ত হওয়া জরুরি । তাই নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান প্রতিদিনের জীবন-যাপনের তালিকায় যোগ করতে হবে । যোগব্যায়াম আপনার শরীরকে ফিট রাখতে সাহায্য করবে ৷ অন্যদিকে, ধ্যান করলে মনের স্থিরতা বজায় রাখে । প্রতিদিন নিয়মিত হাঁটাও জরুরি ব্রেনের স্বাস্থ্য বজায় রাখতে ৷
  • পর্যাপ্ত ঘুম:শরীরকে সুস্থ রাখতে ঘুম অত্যন্ত জরুরি ৷ তাই ব্রেন বা মাথাকে সচল রাখতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন ৷
  • খাদ্যাভ্যাস :খাবার মস্তিষ্ককে প্রভাবিত করে । তাই মস্তিষ্ক সুস্থ রাখতে অ্যালকোহল, সিগারেট, তামাক, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি থেকে দূরে থাকুন । আখরোট, বাদাম, কুমড়োর বীজে থাকা উপাদান মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ৷
  • তাছাড়া মস্তিষ্কের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্যাভাস গড়ে তোলা জরুরি ৷
  •